গান অনুভব করতে পারবেন বধিররা

৯ অক্টোবর, ২০১৯ ২৩:৪৪  
হারমন এবং হিরোডা বারহেন, জমজ দুই বোন। তারা দুজনেই নাচতে ভালোবাসেন, কিন্তু গান শুনতে পারেন না। কারণ তারা বধির অর্থাৎ কানে শুনতে পারেন না। তবে একটি জ্যাকেট তাদের জীবন বদলে দিয়েছে। গান শুনতে না পারলেও সেটি অনুভব করতে পারেন তারা, এবং লন্ডন ক্লাবে দারুন সময় কাটান। ‘সাউন্ড শার্ট’ নামের এই সেন্সরযুক্ত জ্যাকেট তৈরি করেছে লন্ডনভিত্তিক ফ্যাশন কোম্পানি কিউটসার্কিট। এই জ্যাকেটের কাপড়ের সাথে ১৬টি সেন্সর যুক্ত করা হয়েছে। সেটি পরলে ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন সুর অনুভব করতে পারেন। তথ্য মতে, ভায়োলিনের শব্দ হলে হাতে ভাইব্রেশন অনুভব হয়, ড্রাম বাজালে সেটি পিঠে অনুভব হয়। তবে মজার বিষয় হলো এই শার্টে কোনো ক্যাবল বা তার নেই। রয়েছে ক্ষুদ্র মোটর। ব্যবহার করা হয়েছে মাইক্রোইলেকট্রন সমৃদ্ধ স্মার্ট ফেব্রিক্স। এগুলো খুবই পাতলা এবং নমনীয়। সাউন্ড শার্ট সস্তা নয়, কিনলে হলে প্রায় তিন হাজার ৬৭৩ ডলার খরচ করতে হবে। তবে এটি বধিরদের জীবন সত্যিই কিছুটা হলেও পাল্টে দেবে। ডিবিটেক/বিএমটি